West Bengal Weather: সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি! বাংলার জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব পড়ছে কতটা?
West Bengal Weather: শনিবার সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশ মেঘলা। মাঝে- মধ্যে হাল্কা বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে এখনো ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি বাংলার ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবেও খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা বা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। জুলাই মাসে দক্ষিণবঙ্গে এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবারের জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলির জন্য তেমন কোনও পূর্বাভাস নেই। রবিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দিনের প্রথমের দিকে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া তে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী সময়ে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কোনও কিছুরই পূর্বাভাস নেই। রবিবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কোনও কিছুরই পূর্বাভাস নেই।
শনিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় দুই-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.১)
দমদম (২৭.৪)
দিঘা (২৬.৩)
মেদিনীপুর (২৬.৮)
কৃষ্ণনগর (২৮.২)
বাঁকুড়া (২৫.৯)
শ্রীনিকেতন (২৬)
বহরমপুর (২৮.২)
বর্ধমান (২৬)
পানাগড় (২৯.১)
আসানসোল (২৬.৮)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৭.৮)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৮.১)
মালদহ (২৯.৩)












Click it and Unblock the Notifications