West Bengal Weather: সমতলের তাপমাত্রা নামল ১৫.৫ ডিগ্রিতে! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
West Bengal Weather: সকাল-সন্ধেয় শীতের আমেজ। কালীপুজো ও ভাইফোঁটায় একইরকমের আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। এদিন কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।
উত্তরে হাওয়া বইছে। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার আপাতত বড় কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.২, জলপাইগুড়িতে ১৬.৪, কালিম্পং-এ ১৩.৫, পুরুলিয়ায় ১৫.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications