West Bengal Weather News: নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া ফলা, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন
একদিকে নিম্নচাপ অন্যদিকে ঘূর্ণাবর্ত। দুয়ের জেরে মোটের উপর হালকা-মাঝারি বৃষ্টি চলবে শহরে। আগামী কয়েকদিন আবহাওয়ার তেমন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকাল থেকে হালকা রোদ দেখা দিয়েছে। আবার মাঝে মধ্যে কালো মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফত অবশ্য দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ দিনভর মেঘ-বৃষ্টির খেলা চলবে শহরে। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। তবে একেবারে আরামদায়ক আবহাওয়া থাকবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে।

আজও ঝেঁপে নামবে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ওদিকে আবার নিম্নচাপ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। যার জেরে আজ দিনভর দফায় দফায় চলবে বর্ষণ। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনভর পশলায় পশলায় চলবে বর্ষণ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের জেরে দফায় দফায় চলবে বৃষ্টি।
কলকাতায় সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা গিয়েছে। তেমন বৃষ্টি না হলেও বেলা বাড়লে বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় বাড়বে বৃষ্টি।
বৃষ্টি হলেও কলকাতায় কিন্তু ভ্যাপসা গরম থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে পারদ মিটারে কম দেখালেও গরম বেশি অনুভূত হবে। বৃষ্টি থামলেই ভ্যাপসা গরমে জেরবার হবেন রাজ্যবাসী। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। তবে আগামীকাল থেকে ধাপে ধাপে কমবে বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারের পর থেকে বৃষ্টির দাপট কমবে উত্তর বঙ্গে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহান্তেও। রবিবারের পর ফের বাড়বে বৃষ্টি। মঙ্গল-বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে পাহাড়ের জেলাগুলি।












Click it and Unblock the Notifications