বৃষ্টির সঙ্গে হতে পারে তাপমাত্রা হ্রাস! বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস

West Bengal Weather: বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে কোনও কোনও জায়গায়। সঙ্গে কোনও কোনও জায়গায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া থাকতে পারে।

ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি ওপরে রয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে। এর সঙ্গে রয়েছে উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়া। এর প্রভাবের কারণেই আবহাওয়ায় পরিবর্তন।

আবহাওয়া

তবে ২৩ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি কমবে। মূলত উপকূলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই দিন উত্তরবঙ্গেরও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার ২৪ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ফেব্রুয়ারি তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ বিভিন্ন জেলা! পরবর্তী ৪৮ ঘন্টায়, কোথাও শিলাবৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৮.৭)
বহরমপুর (১৭.৪)
বাঁকুড়া (১৮.৩)
বর্ধমান (১৯)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং (৫.৮)
কালিম্পং (১২.৩)
দিঘা (২২.৫)
কলকাতা (২৩.২)
দমদম (২৩.২)
কৃষ্ণনগর (১৭.৪)
মালদহ (১৮.৮)
মেদিনীপুর (২১.৬)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (১৮.৬)
সুন্দরবন (১৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+