West Bengal Weather: আংশিক মেঘলা আকাশ, কোথায় কেমন বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়তেই মাঝে মধ্যে রোদের ঝলক। রোদ মেঘের খেলাও চলতে পারে। সারা দিনই থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোনও কোনও সময় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather - আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather - আবহাওয়া

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+