West Bengal Weather: অতিবৃষ্টির জন্য উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা! একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের পাশাপাশি শুক্রবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal Weather

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময় এবং শুক্রবারে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে এই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জাননো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.৭) ২৫.২ (২৪.৯)
বহরমপুর (২৯.২) ২৭.২ ( ২৭.৪)
বাঁকুড়া (৩০.৪) ২৪.৪ (২৪ )
বর্ধমান (৩০) ২৪.২ (২৪.২)
কোচবিহার (৩৩) ২৪.৪ (২৫.১ )
দার্জিলিং (২১.৪) ১৫.৮ (১৫.৪)
কালিম্পং (২৪.৪) ২০.৫ (২১)
দিঘা (৩০.৬) ২৬.৭ (২৫.৭)
কলকাতা (২৯.২) ২৬.২ (২৭ )
দমদম (২৯) ২৬.১ (২৬.২)
কৃষ্ণনগর (২৯.৪) ২৫.৮ (২৭)
মালদহ (৩১.৭) ২৬.৭ (২৬.৩)
মেদিনীপুর (৩৩.১) ২৬.৫ (২৬.১)
শিলিগুড়ি (৩৫.৪) ২৬.১ (২৬.৪)
শ্রীনিকেতন (৩০.৫) ২৫.৯ (২৫)
সুন্দরবন (৩৩) ২৫ (২৪.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+