West Bengal Weather: উত্তরবঙ্গের পাঁচ জেলায় কমলা সতর্কতা! রেহাই নেই দক্ষিণবঙ্গেও, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: গভীর নিম্নচাপ এখন পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। বর্তমানে সেটি মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও, ছয় থেকেআট অগাস্টের মধ্যে বৃষ্টি খানিকটা বাড়বে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতে থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যা স্বাভাবিকের দক্ষিণে অবস্থান করছে। আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কিংবা কাছাকাছি কোনও সিস্টেম নেই।

সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কোচবিহার জেলা। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
সোমবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.২)
দমদম (২৭)
দিঘা (২৭)
মেদিনীপুর (২৭)
কৃষ্ণনগর (২৫.২)
বাঁকুড়া (২৪.২)
শ্রীনিকেতন (২৪)
বহরমপুর (২৬.৪)
বর্ধমান (২৪)
পানাগড় (২৬.৮)
আসানসোল (২৫)
পুরুলিয়া (২২.৫)
দার্জিলিং (১৬)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৬.২)
মালদহ (২৫)












Click it and Unblock the Notifications