West Bengal Weather: আবহাওয়া বদলের ইঙ্গিতে ৩ জেলায় অরেঞ্জ অ্যালার্ট! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে দু-একটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বভাস নেই।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে ভারী বৃষ্টি। নিচের তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গ জুড়ে খুব বেশি হলে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা ছিল মঙ্গলবারেও।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications