West Bengal Weather: উত্তরে হাওয়ায় আরও শীতল কলকাতা, শীতে জবুথবু বাংলা! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে পরিষ্কার আকাশ। বিনা বাধায় রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমের বাতাস। যে কারণে পশ্চিমের জেলাগুলি-সহ কলকাতার তাপমাত্রা আরও নেমে গিয়েছে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা এদিন বেশিই নেমেছে।

এদিন কলকাতার তাপমাত্রা এখনও পর্যন্ত এই মরসুমের সর্বনিম্ন, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসও ছিল শনিবার পর্যন্ত মরসুমের সর্বনিম্ন। সেই রেকর্ড রবিবার ভেঙে গিয়েছে। এই তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া

এদিন সমতল এলাকার মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা সব থেকে কম, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা একক সংখ্যায় চলে গিয়েছে বাঁকুড়া (৯.৪), শ্রীনিকেতনে (৯.৮)। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংকে বাদ দিলে তাপমাত্রা একক সংখ্যায় গিয়েছে শিলিগুড়িতে (৯.৬)।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

Weather Alert: তাপমাত্রা নামছে হু হু করে! কালিম্পংকে হারাল বাঁকুড়া-শ্রীনিকেতন, একনজরে বাংলার আবহাওয়া
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১১.৭ (১৩)
বহরমপুর ১৪.৪
বাঁকুড়া ৯.৪ ( ১০.৩)
বর্ধমান ১০(১০.৬)
কোচবিহার ১০.৭ ( ১০.৬)
দার্জিলিং ৫.৪ (৫.৬)
কালিম্পং ৯.৫ (১১)
দিঘা ১১.৮ (১২.৪)
কলকাতা ১৩.৭ (১৪.৪)
কৃষ্ণনগর ১৪.৪ (১৪.২)
মালদহ ১৫.১ (১৪.৭)
মেদিনীপুর ১২.৭ (১৩)
পুরুলিয়া ৮.৫ (১২.৩)
শিলিগুড়ি ৯.৬ (১০.২)
শ্রীনিকেতন ৯.৮ (১০.৪)
সুন্দরবন ১৪ (১৩.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+