দোলে আকাশের মুখ ভার! উত্তর ও দক্ষিণবঙ্গে কবে থেকে আকাশ পরিষ্কার হবে, আবহাওয়া দফতরের পূর্বাভাস একনজরে
West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলি আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তারপরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
বুধবার মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি বৃষ্টি হয়নি।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আগামী দুই দিনে আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২১)
বহরমপুর ( ২০.৪)
বাঁকুড়া (২০.৯)
বর্ধমান (২২)
কোচবিহার (১৮.২)
দার্জিলিং (৮)
কালিম্পং (১৩.৩)
দিঘা (২৪.৪)
কলকাতা (২৫.৫)
দমদম (২৫.২)
কৃষ্ণনগর ( ১৭.২)
মালদহ (১৯.৭)
মেদিনীপুর (২৩.৯)
পুরুলিয়া (১৮.১)
শিলিগুড়ি (১৭.৪)
শ্রীনিকেতন (২১)
সুন্দরবন ( ২২)












Click it and Unblock the Notifications