দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! কবে আসছে শ্রাবণ-ভরানো বর্ষণ

'আকাশ ছেঁচা জল' -এ ফের একবার ভিজতে চলেছে শহর। গত সপ্তাহেই বর্ষা ছন্দে ফিরেছিল দক্ষিণবঙ্গে।

'আকাশ ছেঁচা জল' -এ ফের একবার ভিজতে চলেছে শহর। গত সপ্তাহেই বর্ষা ছন্দে ফিরেছিল দক্ষিণবঙ্গে। আর তার মাঝের সময়টুকুতে বর্ষার কালো মেঘ কেটে গিয়ে গুমোট গরমে নাজেহাল হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আর এবার বর্ষা নিজের চেনা ছন্দে ধরা দিতে চলেছে রবিবার থেকেই।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস


আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী , রবিবার থেকেই শ্রাবণের অঝোর ধারার চেনা বৃষ্টির ছন্দ দেখা যাবে শহরজুড়ে। এই সপ্তাহের শেষেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে রবিবার থেকে আকাশভাঙ্গ বৃষ্টি দেখতে চলেছে কল্লোলিনী তিলোত্তমা।

মৎসজীবীদের প্রতি বার্তা

মৎসজীবীদের প্রতি বার্তা

শনিবার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ৩ ও ৪ অগাস্ট মৎসজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকা, বা ৩ রা অগাস্ট মধ্যরাতের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

তাপমাত্রা ও শ্রাবণ

তাপমাত্রা ও শ্রাবণ


ভার শ্রাবণে আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে ৯৫ শতাংশ। এদিকে, দক্ষিণবঙ্গে গুমোট গরমে যখন চেপে বসেছে তখন উত্তরবঙ্গে রয়েছে ভারীবৃষ্টির পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+