West Bengal Weather News: সকাল থেকেই মেঘের আনাগোনা, দমকে দমকে বৃষ্টি, কেমন থাকবে আজ জেলার আবহাওয়া?
গতকাল থেকেই শুরু হয়েছে দমকে দমকে বৃষ্টি। রবিবার সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। মাঝে ভোরে দু এক পশলা বৃষ্টিও গয়ে গিয়েছে। তার পরেই আবার রোদ উঁকি দিয়েছে। যদিও তার স্থায়ীত্ব বেশিক্ষণ থাকছে না। আবার মেধে ঢাকছে আকাশ।
শনিবারের মত রবিবারেও দিন ভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকা। দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাও চলবে বর্ষণ। তবে ভারী বর্ষণ নয়। এই ভাবে মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ ২ এক পশলা বৃষ্টিতে ভিজবে শহর থেকে জে্লা।

তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। মিটবে না বর্ষার ঘাটতি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকে দমকে মাঝারি বৃষ্টি হলেও সোমবার থেকে কিন্তু কমতে শুরু করবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল।
কাজেই বর্ষার এই ফুরফুরে আবহাওয়া আর বেশিদিন চলবে না। আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। তবে রবিবারে বাড়িতে বসে জমিয়ে খিচুড়ি খেতে পারেন। বরিবারের বর্ষার আমেজ নিয়েই কাজবে । বর্ষার শুরু থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে বর্ষার ঘাটতি না থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু শুরু থেকেই বর্ষার ঘাটতি দেখা গিয়েছে।
আগামী ৭ দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই কমবে বৃষ্টির দাপট। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কোনও ভাবেই মিটবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং জলপাইগুড়িতে অবশ্য হালকা থেকে মাঝারি বর্ষণ হবে।
এদিকে আবার আগামীকাল অর্থাৎ ২৪ জুলাই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ওড়িশা উপকূলে রয়েছে। তার জেরে ওড়িশায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই তেমন ভারী বৃষ্টি আগামী ৭ দিনে হবে না। কাজেই বৃষ্টির ঘাটতি মেটারও কোনও সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications