West Bengal Weather News: নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, জেলায় জেলায় পড়বে কি দুর্যোগের কোপ?
সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টি যদিও গতকাল থেকেই থমকে দিয়েছে কলকাতায়। তবে জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলছিল। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে হালকা থেকে মাঝারি বর্ষণ। কারণ সেই ঘূর্ণাবর্ত।
বাংলাদেশের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যদিও সেটি তেমন শক্তিশালী নয়। তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা। সেটি আবার হিমালয়ের পশ্চিম প্রান্ত থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর উত্তরবঙ্গের কোচবিহার হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত।

গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছিল। তারজেরে কিছুটা বৃষ্টির ঘাটতি মেটার আশা দেখা দিয়েছিল। কিন্তু আবার সেই আগের দশা। ছিঁটে ফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই বৃষ্টির ঘাটতিতে চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কারণ বর্ষার ফসলের জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন রাজ্যে সেই পরিমাণ বৃষ্টি হয়নি গত কয়েক মাসে।
বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বর্ষণ দেখা যায়নি। তবে উত্তরবঙ্গে পর্যাপ্ত বর্ষণ হয়েছে। প্রথম থেকেই বর্ষার দাক্ষিণ্য পেয়ে আসছে উত্তরবঙ্গ। ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বর্ষণ চলবে। আগামী ৩ দিন ভারী বর্ষণ হবে বলে জানিয়েেছ হাওয়া অফিস। তার জেরে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে বাসিন্দাদের। কারণ লাগাতার বর্ষণে উত্তরবঙ্গের অনেক নদীই ফুলে ফেঁপে উঠেছে। শুক্র এবং শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েেছ। মাঝে দুদিন বৃষ্টি কমলেও শুক্রবার থেকে ফের বর্ষণ বাড়বে উত্তরবঙ্গে।
কলকাতায় সেই দুএক পশলা বৃষ্টি। আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে ভ্যাপসা গরম তো থাকবেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনও ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications