West Bengal Weather news: দুর্যোগের ভ্রুকুটি, শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল, জেনে নিন আপডেট

গরমের দাপট থেকে মিলবে রেহাই। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের বড় খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না।

দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকেই কিন্তু আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি না পড়লেও আকাশের মুখ ভার। যেকোনও সময়ে বৃষ্টি নামতে পারে। নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে। যে সার্কুলেশন তৈরি হচ্ছে তার জেরে আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে।

West Bengal Weather news

তবে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু এখনই বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। পাহাড় সহ উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। আলিপুর দুয়ারে প্রবল ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা প্লাবিত হয়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ির একাধিক এলাকা। শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২৪নম্বর ওয়ার্ডে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে প্রায় কোমর জল হয়ে গিয়েছে। রীতিমত ঘরে জল ঢুকে পড়েছে। যদিও প্রতিবছরই বর্ষায় এই এলাকার বাসিন্দাদের এই পরিস্থিতির শিকার হতে হয়।

এদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনি এবং রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। তার কারণে ভ্যাপসা একটা গরম রয়েছে। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেেক ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। তার জেরে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় তেমন বর্ষণের পূর্বাভাস নেই। গত কয়েকদিনে তেমন বৃষ্টি হয়নি কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। তার জেরে আবহাওয়া ভ্যাপসা হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+