West Bengal Weather News: রবিবার থেকে বাড়বে বৃষ্টি, নিম্নচাপের দাপটে ভাসবে কোন কোন জেলা জেনে নিন

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। তার প্রভাব যে একেবারেই বঙ্গে পড়বে না এমন নয়। তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আবহাওয়ার তেমন কোনও হেরফেরের সম্ভাবনা নেই। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলবে।

রবিবার থেকে একটু বাড়বে বৃষ্টির দাপট। তবে সেটি উপকূলবর্তী জেলা গুলিতে। নিম্নচাপের দাপটে উপকূলবর্তী জেলা গুলিতে শনিবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়বে। সেকারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। ২৮ তারিখ থেকেই উত্তাল হয়ে উঠবে সমুদ্র। কাজেই মৎস্যজীবীরা যাতে ২৮ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই সাগরে মাছ ধরতে না যান তার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Weather New

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর বিক্ষিপ্তভাবে চলবে। কলকাতা শহরেও কখনও মেঘ কখনও রোদ কখনও হালকা বৃষ্টি ভাবেই চলবে। তবে ২৯ তারিখের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট।

নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। সেটি দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের আকার নিয়েছে সেটি। আগামী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবে। সেদিকে নজর রাখছে হাওয়া অফিস। তার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাংলারক উপরে অবস্থান করছে না। সেকারণে সেভাবে রাজ্যে বৃষ্টি এখনও হচ্ছে না। তার জেরে বেড়ে চলেছে বৃষ্টির ঘাটতির পরিমান।

এদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির দাপট বজায় থাকবে। বর্ষার শুরু থেকেই বৃষ্টির দাক্ষিণ্য পেয়ে আসছে উত্তরবঙ্গ। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবার বর্ষা প্রথম থেকেই অসন্তুষ্ট। কিছুতেই সেভাবে বর্ষার বৃষ্টি হচ্ছে না কোনও জেলাতেই। তাতে চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। আর চাষের ক্ষতি হলে জিনিসের দাম বাড়তে শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+