West Bengal Weather News: ভোটের দিনেও কি ভাসবে গ্রাম, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন
West Bengal Weather News: সকাল থেকে মেঘলা আকাশ। মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি। তার সঙ্গে ভেজা ভেজা হাওয়া। দিনের শুরুটা এভাবেই হয়েছে। কিন্তু আগামী ২৪ ঘণ্টায় আর সেই পরিস্থিতি থাকবে না বলছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে। কমবে বৃষ্টির দাপট।
বর্ষা পুরো দস্তুর ঢুকে পড়েছে বঙ্গে। সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে ভিজছে শহর থেকে গ্রাম। শুক্রবার সকালেও ছিল মেঘলা আকাশ। সকালেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তার জেরে হঠাৎ করেই সকালের দিকে তাপমাত্রা কিছুটা আরাম দায়ক হয়েছিল। কিন্তু বেলা গড়াতেই রোদ উঠতে শুরু করে।

আকাশে বর্ষার মেঘের আনাগোনা রয়েছে। তবে শনিরাবর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল আবার পঞ্চায়েত ভোট। কাজেই বৃষ্টিতে পণ্ড হবে না ভোট দান। নির্বিঘ্নেই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন ভোটাররা।
আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বৃষ্টি তেমন না হওয়ার কারণে কিছুটা হলেও তাপমাত্রার পারদ চড়বে। বিশেষ করে বেলার দিকে থাকবে চড়া রোদ। তবে একেবারেই যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমনটা নয়। মাঝে মধ্যেই ২ এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে কলকাতাবাসীর ঘুম ভেঙেছে মেঘলা আকাশ আর বৃষ্টি নিয়ে। তবে দিনভর বৃষ্টির ঝক্কি পোহাতে হবে না। সারাদিনে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হবে। গরম কিন্তু কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। বৃষ্টির সঙ্গে ঘর্মাক্ত আবহাওয়া থাকবে।
সকালের দিকে মেঘলা আকাশ থাকায় স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমেছিল তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কাজেই বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে কিন্তু নাজেহাল হতেই হবে রাজ্যবাসীকে।












Click it and Unblock the Notifications