West Bengal Weather news: আকাশে মেঘের ঘনঘটা, নতুন দুর্যোগ থাবা বসাবে কবে থেকে জেনে নিন

রবিবার সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। গতকাল রাত অর্থাৎ শনিবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া বদলে গিয়েছে। দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা। কলকাতাতেও কয়েক পশল বৃষ্টি হয়েছে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তার জেরেই এই বৃষ্টি বলে মনে করা হচ্ছে।

রবিবারেও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারে সকাল থেকেই শহরের আকাশ মেঘে ঢেকেছে। যেকোনও মুহূর্তে নামতে পরে বৃষ্টি। জেলাগুলিতেও চলছে দফায় দফায় বর্ষণ। এদিকে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তটি নিম্নচাপের আকার নিতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েেছ হাওয়া অফিস।

West Bengal Weather news

বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের আকাশেও দুর্যোগের ঘনঘটা। গতকাল থেকেই বদলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া। আগামী ১৮ জুলাই থেকে সক্রিয় হতে শুরু করবে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিমবঙ্গোপসাগরে সেটি রূপ নিতে শুরু করেছে। প্রবল বর্ষণে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, কার্শিয়াং জেলা প্রবল বির্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। কালিম্পং-কার্শিয়াংয়ে একাধিক জায়গায় ধস নেমেছে।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টি যে একেবারেই বন্ধ হয়ে যাবে তা নয়। ভারী বর্ষণও হবে ২ এক পশলা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভ্যাপসা পচা গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। গতকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা নেমেেছ। এদিকে আবার চোখ রাঙাচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত। আগামী ১৮ জুলাই থেকে সেটি সক্রিয় হয়ে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
মৌসুমী অক্ষরেখাটি এখন গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়ার সিদ্ধি ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে পূর্ব মেদিনীপুরের একাধিক জেলায় বৃষ্টির দাপট বেড়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে দিন ভর। মাঝে মধ্যে দু এক পশলা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতা জনিত বৃষ্টি বজায় থাকবে। তবে গতকাল থেকে বর্ষণের জেরে কিছুটা হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে মুক্তি পেয়েছেন শহরবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+