West Bengal Weather News: মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি, কলকাতা সহ জেলার হাওয়া বদলের পূর্বাভাস
আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাড়বে বৃষ্টির দাপট। তার জেরে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল দুপুর থেকেই শহরের আবহাওয়া বদলে গিয়েছিল। আকাশে মেঘের ঘনঘটা বাড়ে। দুপুর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলেছে। সকালেও গুমোট গরমের সঙ্গে মেঘ দেখা গিয়েছে আকাশে। বেলা বাড়তে রোদের দেখা মিললেও তেমন আবহাওয়া উন্নতির সম্ভাবনা নেই। উল্টে দুপুরের পর থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের েজলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তবে তাতে ভ্যাপসা গরম তেমন কমেনি। কলকাতায় গতকাল রাতে বৃষ্টির পর কিছুটা গরমের দাপট কমেছিল। বৃহস্পতিবার সকাল থেকে ফের বেড়েছে গরমের দাপট।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২৩ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই এই বর্ষণ বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখাটি মিজোরামের উপর থেকে সরে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। সেকারণে উত্তর বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের জেরে দার্জিলিং, কালিম্পং জেলায় ধস নামার সম্ভাবনা থাকতে পারে বলে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications