West Bengal Weather News: ভোটের উত্তাপ বঙ্গে, ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি
West Bengal Weather News: সকাল থেকে তেমন আকাশে মেঘ নেই। যদিও ভোেটর দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকালে মোটের উপরে রোদ ছিল আকাশে। মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিতে ভেজেনি শহর থেকে জেলা।
মোটের উপরে নির্বিঘ্নিই ভোটের শুরুটা হয়েছে। অন্তত আবহাওয়া কাঁটা হয়ে দাঁড়ায়নি। বৃষ্টিতে ভিজে সকালে ভোট দিতে যেতে হয়নি কাউকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। কলকাতা শহরেও দফায় দফায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১০ জুলাই পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন হচ্ছে তেমনি চলতে থাকবে পাসিং সাওয়ারের মতো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়া ঘর্মাক্ত থাকবে। বৃষ্টি হলেও সেটা বিক্ষিপ্ত এবং দফায় দফায় চলবে বর্ষণ।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিয উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ১০ তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে।
কাজে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে বাসিন্দাদের। বর্ষা প্রবেশ করার পর থেকেই ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাহাড়ের জেলাগুলিতেও চলছে বর্ষণ। পর্যটকদের সেকারণে সতর্ক থাকতে বলা হয়েছে। বেশি বৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়ে গিয়ে ধস নামার সম্ভাবনা তৈরি হয়। সেকারণে পর্যটকদের এই সময় খোঁজ খবর নিয়ে পাহাড়ে বেড়াতে যেতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications