West Bengal Weather News: সকাল থেকেই মেঘের আনাগোনা আকাশে, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা জেনে নিন
সকাল থেকই শহরের আকাশে মেঘের আনাগোনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সকাল থেকেই তাই কলকাতার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বর্ষণ চলবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াদফতর। আগেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় তার জেরেই এই বিক্ষিপ্ত বর্ষণ।

বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। অর্থাৎ গরম থেকে মুক্তি নেই। রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় ছথাকবে। কলকাতা শহরে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ অর্থাৎ রবিবার এবং আগামীকাল মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বৃষ্টি চলবে। তবে তাতে বৃষ্টির ঘাটতি েমটার কোনও সম্ভাবনা নেই। এবার বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গের প্রতি বিমুখ মৌসুমী বায়ু। তেমন ভাবে বর্ষার বৃষ্টি দেখা যায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। যার জেরে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। জুলাই মাস শেষ হতে চলল তাতেও বৃষ্টির ঘাটতি মেটার তেমন ইঙ্গিত মেলেনি।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে অর্থাৎ দুই দিনাজপুর, কোচবিহার, মালদহ জেলায় তেমন বর্ষণের সম্ভাবনা নেই রবিবার। অনেকটাই কমবে বৃষ্টির দাপট। প্রসঙ্গত উল্লেখ্য বর্ষার শুরু থেকেই মৌসুমীবায়ুর দাক্ষিণ্য পেয়েছে উত্তরবঙ্গে। একাধিকবার ভারী থেকে অতিভারী বর্ষণে ভিজেছে উত্তরের জেলাগুলি।












Click it and Unblock the Notifications