West Bengal Weather News: সোমবার থেকেই আবহাওয়ায় আসবে বড় বদল! সপ্তাহের শুরুতেই রইল সেই আপডেট
West Bengal Weather News: আগামী সোমবার থেকে আবহাওয়ায় ফের একবার বড় পরিবর্তন আসতে চলেছে। গত দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজিছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার জেরে বাংলার বিভিন্ন অংশে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিস। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।
আর এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের তরফে (West Bengal Weather News) । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল সেটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দুরে মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে।

ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রবিবার কিছুটা বৃষ্টি কমলেও আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ৬ তারিখ থেকে ৮ তারিখ দক্ষিণবঙ্গের জন্য খানিকটা বৃষ্টি বাড়বে।
বিশেষ করে দক্ষিনে জেলাগুলিতে ৬ তারিখ থেকে সাত তারিখের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও। সোমবার মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী মঙ্গলবার অর্থাৎ ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতে পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, গার্ডলিংপং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ থেকে থেকে আগামী ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে= জানানো হয়েছে। এমনকি দু'এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে বলেও জানানো হয়েছে। এবং সেই সাথে পাহাড়ি এলাকায় ভূমিধসের সর্তকতা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications