West Bengal Weather: তিন দিনের মধ্যেই রাজ্যে বর্ষার নতুন স্পেল! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সময়ের বলছে ভাদ্রমাস শেষ হয়ে আশ্বিন আসার পথে। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি। বিশেষ করে দক্ষিণবঙ্গে। বুধ-বৃহস্পতিবার নাগাদ রাজ্যে বৃষ্টির নতুন স্পেল শুরু হতে চলেছে। সেখানে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি কতটা মেটে এখন সেটাই দেখার।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি বুধবারেও কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি বুধবারেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা ওড়িশামুখী হবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এরই প্রভাবে বাংলার উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে তা বৃহস্পতিবারের আগে নয়।












Click it and Unblock the Notifications