West Bengal Weather: নতুন করে ঘূর্ণাবর্ত বাংলার আকাশে! কবে থেকে আবহাওয়ার পরিবর্তন, কী বলছে হাওয়া অফিস
West Bengal Weather: ভরা বর্ষা। যে কারণে সকাল থেকে মেঘলা আকাশ বিভিন্ন জেলায়। তবে পাঁচ জেলাকে বাদ দিয়ে এদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিন সকালে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বৃষ্টিও হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা একটু সরে জামশেদপুর-দিঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।

বুধবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলির জন্য উল্লেখযোগ্য তেমন কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবারের জন্য বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও।
বুধবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.৫ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৯)
দমদম (২৭.৮)
দিঘা (২৭)
মেদিনীপুর (২৭.৭)
কৃষ্ণনগর (২৫.২)
বাঁকুড়া (২৫.৫)
শ্রীনিকেতন (২৪.২)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৫)
পানাগড় (২৫.৬)
আসানসোল (২৫.২ )
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২০.৫)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৭.৩)












Click it and Unblock the Notifications