West Bengal Weather: নিম্নচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখা, কেমন থাকতে চলেছে আগামী দুইদিনের বাংলার আবহাওয়া
West Bengal Weather: বৃহস্পতিবার সকালে আকাশ তুলনামূলক পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে তেমন কিছু পড়বে না। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর, কাঁথি হয়ে দক্ষিণ-পূর্বে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। আপাতত শুক্রবারের জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৬.৩)
দমদম (২৫.৮)
মেদিনীপুর (২৬.৫)
দিঘা (২৬.২)
কৃষ্ণনগর (২৫.৪)
বাঁকুড়া (২৫.৫)
শ্রীনিকেতন (২৪.৫)
বহরমপুর (২৬.৬ )
বর্ধমান (২৪.৮)
পানাগড় (২৬.৯)
আসানসোল (২৫)
পুরুলিয়া (২২.১)
মালদহ (২৭.১)
দার্জিলিং (১৬)
কোচবিহার (২৬.৮)
কালিম্পং (২১.৫)












Click it and Unblock the Notifications