West Bengal Weather: মৌসুমী অক্ষরেখা উত্তরমুখী, তিন জেলায় অরেঞ্জ ওয়ার্নিং! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরমুখী। যা আরও উত্তরমুখী হবে এবং আগামী দিন তিনেকের মধ্যে তা হিমালয়ের পাদদেশে উপস্থিত হবে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়।

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবন।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+