West Bengal Weather: উত্তরবঙ্গে আটকে বর্ষা, দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করলেও, তা এখনও ইসলামপুরেই আটকে রয়েছে। মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ কবে তৈরি হবে, সেব্যাপারে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর। এছাড়া আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে।
শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এই সময়ের মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায়।
এদিনের পাশাপাশি রবিবার (আগামী কয়েকদিন) যেসব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে, সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পস্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৯
দমদম ২৮.২
দিঘা ২৭.৪
মেদিনীপুর ২৭.৫
কৃষ্ণনগর ২৭.৮
বাঁকুড়া ২৬.৮
শ্রীনিকেতন ২৫
বহরমপুর ২৭.৪
বর্ধমান ২৬
পানাগড় ২৯
আসানসোল ২৯.২
পুরুলিয়া ২৫.১
দার্জিলিং ১৫.৪
কালিম্পং ২১.৫
কোচবিহার ২৬.১
মালদহ ২৬.৬












Click it and Unblock the Notifications