West Bengal Weather: বর্ষার বিদায় পর্ব শুরু! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। বুধবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
নির্ধারিত সময়ের আটদিন শুরুতে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে। বাংলা থেকে মৌসুমী বায়ু বিদায়ে এখন দেরি আছে। সাধারণভাবে অক্টোবরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি কমলেও মৌসুমী বায়ু সরছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক বেশিই থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে স্যাঁতস্যাতে আবহাওয়া আরও কয়দিন বর্তমান থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-এ ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সব কটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিন দুয়েকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবারের বাকি সময় এবং মঙ্গলবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতো আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে এর পরে তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৫) | ২৪.৫ (২৫.৯) |
| বহরমপুর | (৩২.৪) | ২৬.৬ (২৭) |
| বাঁকুড়া | (৩১.৬) | ২৪.৬ (২৪.১) |
| বর্ধমান | (৩১) | ২৪.৮ (২৪.৮) |
| কোচবিহার | (২৪.৫) | ২৩.৩ (২৪.২) |
| দার্জিলিং | (১৮.৬) | ১৩.৮ (১৪ ) |
| কালিম্পং | (২১) | ১৮.৮ (১৮.৫) |
| দিঘা | (৩২.৪) | ২৭ (২৭.৩) |
| কলকাতা | (৩০.৩) | ২৫.১ (২৫.৭) |
| দমদম | (৩১.১) | ২৫.৯ (২৬.৪) |
| কৃষ্ণনগর | (৩১.২) | ২৬.৪ (২৫.৮) |
| মালদহ | (২৯.৪) | ২৫.২ (২৬.৩) |
| মেদিনীপুর | (৩২) | ২৬.৩ (২৬.৩) |
| শিলিগুড়ি | (২৮.৯) | ২৫.৫ (২৫.৩) |
| শ্রীনিকেতন | (৩১.৯) | ২৬.১ (২৫) |
| সুন্দরবন | (৩১) | ২৬.৫ (২৬) |












Click it and Unblock the Notifications