West Bengal Weather: নিম্নচাপের সঙ্গে অগ্রসর হচ্ছে বর্ষাও! কেমন থাকতে চলেছে ষষ্ঠদফায় নির্বাচনের দিনের আবহাওয়া

West Bengal Weather: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা শুক্রবারের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে যাবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রসর হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছুটা অংশে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বাকি অংশে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরও কিছুটা অংশে আগামী দুই দিনের মধ্যে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।

weather

বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং শুক্রবার সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে অবশ্য বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। কোনও কোনও জায়গায় বজ্রপাতোর সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম। বুধবার যা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭২.২ মিমি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮.৭)
দমদম (২৮.৪)
দিঘা (২৮.৬)
মেদিনীপুর (২৮.৩)
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া (২৬.৫)
শ্রীনিকেতন (২২.৬)
বহরমপুর (২৪)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭.৮)
আসানসোল (২৩.৫)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং (২০.৫)
কোচবিহার (২৬.৭)
মালদহ (২২.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+