মেঘ-বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি, তাপমাত্রা স্বাভাবিকের ৯ ডিগ্রি নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় স্বস্তির আবহাওয়া। বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি কম। অন্যদিকে সোমবার পুরুলিয়া, বাঁকুড়ার মতো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি কম। মূলত পশ্চিমের জেলাগুলিতে এই কম তাপমাত্রা লক্ষ্য করা গিয়ছে। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ছিল স্বাভাবিক।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

weather

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত তাপপ্রবাহের ভাজাপোড়া হওয়ার পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। সোমবার যা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে খুব সামান্যই।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন তিনেকে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৫.৮)
বহরমপুর (২৫.২)
বাঁকুড়া (২৪.৭)
বর্ধমান ( ২২.৮)
কোচবিহার (২২.৭)
দার্জিলিং (১১.৬)
কালিম্পং (১৬.৮)
দিঘা (২৪.৫)
কলকাতা (২৫.৯)
দমদম (২৫.৪)
কৃষ্ণনগর (২৪)
মালদহ (২৬.৮)
মেদিনীপুর
পুরুলিয়া (২৩.১)
শিলিগুড়ি (২০.২)
শ্রীনিকেতন (২৪)
সুন্দরবন (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+