তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি, ফের পারদ পতনের পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: পশ্চিমবঙ্গের ওপরে ওয়েদার সিস্টেম কিছু না থাকলেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিছুটা বেশি পরিমাণে স্থলভাগের ওপরে আসছে। যে কারণে পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই। আপাতত আবহাওয়া শুকনোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আপাতত রাতের তাপমাত্রা বেশি থাকলেও নয় ফেব্রুয়ারি শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে। বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে। মেঘলা আবহাওয়া রয়েছে। এই মেঘটা কেটে গেলে তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি চলে যাবে। তবে দিনের তাপমাত্রা বেশিই থাকবে। তবে শীত ফেরার কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দিন কয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী তিন থেকে চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে এবং পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।

রাতের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৬.৬)
বহরমপুর (১৫.৬)
বাঁকুড়া (১৫.৫)
বর্ধমান (১৫.২)
কোচবিহার ( ১২.২)
দার্জিলিং (২.৮)
কালিম্পং (৯.৩)
দিঘা (২০.২)
কলকাতা (১৮.৬)
দমদম (১৭.৬)
কৃষ্ণনগর (১৩.৮)
মালদহ (১৬.১)
মেদিনীপুর (১৮.১)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি (১৩.২)
শ্রীনিকেতন (১৫.২)
সুন্দরবন (১৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+