ঊর্ধ্বমুখী পারদ, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, একনজরে
West Bengal Weather: ঊর্ধ্বমুখী কলকাতা-সহ জেলাগুলির পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেড়েছে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে এরপর তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন আকাশ মেঘখলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল
বহরমপুর (১২)
বাঁকুড়া
বর্ধমান (১২)
কোচবিহার (৭.৯)
দার্জিলিং (৩.৮)
কালিম্পং (৮.৮)
দিঘা
কলকাতা
দমদম
কৃষ্ণনগর
মালদহ (১২.৩)
মেদিনীপুর
পুরুলিয়া
শিলিগুড়ি (৭.২)
শ্রীনিকেতন
সুন্দরবন (১২.৫)












Click it and Unblock the Notifications