West Bengal Weather: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি ওপরে!একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মঙ্গলবার ৫ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। তার আগে পরোক্ষ প্রভাব পড়তে চলেছে এই বাংলায়। সকাল ও সন্ধেয় শীতের আমেজ থাকলেও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। একইভাবে তা অগ্রসর হয়ে ৩ ডিসেম্বর রবিবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৪ ডিসেম্বর নাগাদ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। তারপর তা উত্তর দিকে অগ্রসর হবে এবং ৫ ডিসেম্বর নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমে ল্যান্ডফল .করবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও কলকাতায়।












Click it and Unblock the Notifications