সকালে শীত-শীত ভাব, তাপমাত্রা নামল স্বাভাবিকের দুই থেকে পাঁচ ডিগ্রি নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: সোমবার সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে এদিন কলকাতা-সহ অনেক জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। কলকাতায় তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে। জলপাইগুড়িতে চার ডিগ্রি এবং সুন্দরবনে নেমেছে স্বাভাবিকের পাঁচ ডিগ্রি নিচে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও, বুধবার থেকে শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকতে চলেছে এবং সঙ্গে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

সোমবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন পুরুলিয়া ও ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রপাত তুলনামূলক বেশি হতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

সোমবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে। রবিবার যা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ এবং ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে ২৯ ফেব্রুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে। এর ফলে সংলগ্ন সমতল এলাকায় ১ মার্চ থেকে চার মার্চের মধ্যে তার প্রভাব পড়তে চলেছে।

সকাল থেকে বইছে ঠান্ডা হাওয়া, ১৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কবার্তাও! একনজরে বাংলার আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৭.৩)
বহরমপুর (১৭)
বাঁকুড়া (১৬.৫)
বর্ধমান (১৬)
কোচবিহার (১৪.৩)
দার্জিলিং (৫.২)
কালিম্পং (৮.৫)
দিঘা (২০.৩)
কলকাতা (২০.৯)
দমদম (২০.২)
কৃষ্ণনগর (১৫.৪)
মালদহ (১৬.১)
মেদিনীপুর (১৯.৭ )
পুরুলিয়া (১৩.৫)
শিলিগুড়ি (১২ )
শ্রীনিকেতন (১৬.৪)
সুন্দরবন (১৭.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+