West Bengal Weather: তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে সতর্কতা
West Bengal Weather: রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরা ফেরা করছে। মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই ঘোরাফেরা করছে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের তারিখ জানাতে না পারলেও, তবে আবহাওয়া দফতর ঝড়বৃষ্টিজনিত স্বস্তির বার্তা দিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই মধ্যে দিয়ে একটি অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। তাপপ্রবাহ এবং গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতির মধ্যেও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ঝড়-বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী আবার কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা
- বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী সঙ্গে কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে, যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Weather)। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে এই সময়ের মধ্যে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
- আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী এবং কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মধ্যে ঝড়-বৃষ্টি
- এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি জেলাগুলিতে থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া।
- বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।
- বৃহস্পতিবার তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তাপপ্রবাহ চলতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে।
- বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।
- শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায়। আর ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই।
- বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
- আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩০.২)
দমদম (২৯.৮)
দিঘা (২৯)
মেদিনীপুর (২৯.১)
কৃষ্ণনগর (২৮.৮)
বাঁকুড়া
শ্রীনিকেতন ( ২৭.৯)
বহরমপুর (২৬.৬)
বর্ধমান (২৭)
পানাগড় (৩০.২)
আসানসোল (২৯.৭)
পুরুলিয়া (২৭.১)
দার্জিলিং (১৭.৪)
কালিম্পং (২১.৮)
কোচবিহার (২৫.৫)
মালদহ (২৮)












Click it and Unblock the Notifications