West Bengal Weather: ভরা বর্ষায় চড়ছে পারদ, কবে ভারী বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: ভরা বর্ষা, কিন্তু বৃষ্টির দেখা নেই। যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিক কবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে তার পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
সোমবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৮ মিমি।












Click it and Unblock the Notifications