West Bengal Weather: বছরের শেষ দিনে পারদ পতন কলকাতা ও জেলাগুলিতে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: বছরের শেষ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা নেমেছে ১ থেকে ২ ডিগ্রির মতো। সঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়া। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে সকাল ও সন্ধের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

Weather Update: উত্তর ভারতে শীতলতম দিনের সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা! রয়েছে তুষারপাতের পূর্বাভাসও
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.৪ (১৩.৩)
বহরমপুর ১৫.১ (১৬)
বাঁকুড়া ১০.৯ (১২.৮)
বর্ধমান ১৩ (১৪ )
কোচবিহার ১০.১ ( ১১)
দার্জিলিং ৬ (৬.৮)
কালিম্পং ১০.৫ ( ১০)
দিঘা ১৪.৪ ( ১৫.১)
কলকাতা ১৬.৬ ( ১৭.৫)
কৃষ্ণনগর ১১ (১১.২)
মালদহ ১৪.৫ (১৫.৮)
মেদিনীপুর ১৪.৫
পুরুলিয়া ১০.৫ (১২.১)
শিলিগুড়ি ১২.৮ (১২.৬)
শ্রীনিকেতন ১১.৯ (১৩.২)
সুন্দরবন ১৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+