West Bengal Weather: কলকাতা মরসুমের শীতলতম, জাঁকিয়ে ঠান্ডা পশ্চিমে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: পশ্চিমবঙ্গের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। শুধু রয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে শুঙ্ক হাওয়া। সেই কারণে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সমতলের জেলাগুলির মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বীরভূম, বাঁকুড়ার তাপমাতা সব থেকে কম রয়েছে। এইসব জেলাগুলির তাপমাত্রা কলকাতার থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই। তবে আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে হাল্কা মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। তা আগামী কয়েকদিন বজায় থাকবে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতংশ।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications