West Bengal Weather: পুরুলিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে মালদা! আগামী ২৪ ঘন্টায় কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলি
West Bengal Weather: যে পশ্চিমা বায়ু বাংলায় ঠান্ডা বয়ে আনে, গ্রীষ্মে তারই দাপটে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসী। এই হাওয়ার দাপট এখন এতটাই বেশি যে বঙ্গোপসাগরে কোনও উচ্চচাপ বলয় তৈরি হতে পারছে না। যে কারণে বিকেলে কালবৈশাখীও দেখা যাচ্ছে না। আপাতত কবে স্বস্তি ফিরবে, তা এখনও বলতে পারেনি আবহাওয়া দফতর।
শুক্রবার মালদহ (৪২.৪) , কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড় ও আসানসোলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ছিল সাত ডিগ্রির ওপরে। আর পানাগড়ে তা ছিল নয় ডিগ্রির বেশি। শুক্রবার রাজ্যের মধ্যে কলাইকুন্ডার তাপমাত্রা ছিল সব থেকে বেশি ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই ছিল পানাগড় ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ছাড়া রবিবারেও কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে লাল সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘখলা থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আগামী চার দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৯.৬)
দমদম (২৯.৬)
দিঘা (২৮.২)
মেদিনীপুর (২৮.৬)
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া (২৫)
শ্রীনিকেতন (২৩.২)
বহরমপুর (২৮.২)
বর্ধমান (২৬)
পানাগড় (২৫)
আসানসোল (২৫.৫)
পুরুলিয়া (২৩.৫)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (১৭.৮)
কোচবিহার (২৩.১)
মালদহ (২৭.১)












Click it and Unblock the Notifications