West Bengal Weather: নিম্নচাপের কাঁটা, বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: পূর্বাভাস অনুযায়ী বাড়ল রাতের তাপমাত্রা। এদিন শুধু পশ্চিমের জেলাগুলিতেই নয়, রাজ্যের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা রয়েছে সোমবারের মতোই।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের মতোই, একই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালির ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ২৯ নভেম্বর নাগাদ। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৩ (১৬.৩)
বহরমপুর ১৭.৮ (১৭.৬)
বাঁকুড়া ১৫.৬ (১৪.৯)
বর্ধমান ১৫.৮ (১৬)
কোচবিহার ১৫.৬ (১৩.২)
দার্জিলিং ১০.৪ (১০.৬)
কালিম্পং ১২.৫ (১২.৫)
দিঘা ১৭.৪ (১৭.১)
কলকাতা ১৯.৫ (১৯.৫)
দমদম ১৯.৫ (১৮.৮)
কৃষ্ণনগর ১৭.২ (১৬.২)
মালদহ ২০.৬ (১৮.৮)
মেদিনীপুর ১৭.১ ( ১৭.১)
পুরুলিয়া ১৫.৫ (১৪.১)
শিলিগুড়ি ১৮.৬
শ্রীনিকেতন ১৬.৫ (১৪.৮)
সুন্দরবন ১৭.৫












Click it and Unblock the Notifications