West Bengal Weather: উত্তরে তাপমাত্রা কমলেও তা বাড়ল পশ্চিমে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: বৃহস্পতিবার সকালে আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ছুঁইছুঁই। পশ্চিমের জেলাগুলির প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। আপাতত শনিবারের আগে এই তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২০.৭ ডিগ্রি সেলয়িসাস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

এই মুহূর্তে সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২ নভেম্বরের আশপাশের সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা

আসানসোল ১৮.৪ (১৮.৩)
বহরমপুর (১৭.৮)
বাঁকুড়া ১৭ (১৫.৬)
বর্ধমান ১৫.৮ (১৫.৮)
কোচবিহার ১৩.৫ (১৫.৬)
দার্জিলিং ৮.৪ (১০.৪)
কালিম্পং ১২ (১২.৫)
দিঘা ১৮.৯ (১৭.৪)
কলকাতা ২০.৯ (১৯.৫)
দমদম ২০.৮ (১৯.৫)
কৃষ্ণনগর ১৬.৪ (১৭.২)
মালদহ ১৯.৮ (২০.৬)
মেদিনীপুর ১৯.৬ (১৭.১)
পুরুলিয়া ১৬.১ (১৫.৫)
শিলিগুড়ি ১৫ (১৮.৬)
শ্রীনিকেতন ১৭.৫ ( ১৬.৫)
সুন্দরবন ১৮.৫ (১৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+