West Bengal Weather: ভিলেন ঘূর্ণিঝড়, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় আরও বৃদ্ধি! একনজরে জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: শনিবারের থেকে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়ল। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরির কারণেই এই পরিস্থিতি। পাশাপাশি এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের ব্যাপারে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল পুদুচেরির ৩০০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৩১০ কিমি দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৪৪০ কিমি দক্ষিণ-পূর্বে, বাপাতলা থেকে ৫৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং মছলিপত্তনম থেকে ৫৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের কারণে সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রামে।












Click it and Unblock the Notifications