West Bengal Weather: ফের কমল কলকাতার তাপমাত্রা! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলি, একনজরে পূর্বাভাস

West Bengal Weather: মঙ্গলবার কলকাতা-সহ আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও বুধবার তা বেশ কিছুটা কমেছে। সকালের দিকে ঠান্ডার অনুভব হলেও, বেলা বাড়তেও তা কেটে যাচ্ছে। এখনই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যের উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকছে শুষ্ক হাওয়া। জেলাগুলিতে এর অনুভূতি পাওয়া গেলেও কলকাতায় তা হচ্ছে না। আপাতত কলকাতা-সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা কিছুটা কমলেও খুব তাড়াতাড়ি আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলির রাতের তাপমাত্রারও সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Weather Update:সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, সর্বনিম্ন তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে! রবিবারের পরে আবহাওয়ায় পরিবর্তন
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা

আসানসোল (১৭.৬)
বহরমপুর
বাঁকুড়া (১৬.৭)
বর্ধমান ( ১৮)
কোচবিহার (১৭)
দার্জিলিং (৯.৬)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২১)
কলকাতা (২২.২)
দমদম (২৩)
কৃষ্ণনগর (১৯.৮)
মালদহ (২১.১)
মেদিনীপুর (২০.১)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি (১৬)
শ্রীনিকেতন (১৭.৪)
সুন্দরবন (১৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+