কমল সর্বনিম্ন তাপমাত্রা! বেলা বাড়তেই কি গরম? কেমন থাকতে চলেছে বুধবার সারাদিন, একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: বুধবার সকালেও হাল্কা ঠান্ডা আবহাওয়া। কিন্তু বেলা বাড়তেই গরম অনুভূত হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত জেলাগুলিতে দিন কিংবা রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বুধবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.৫)
বহরমপুর (১৮.৬)
বাঁকুড়া (১৭.৯)
বর্ধমান (১৮)
কোচবিহার (১৮.৫)
দার্জিলিং (৬.৬)
কালিম্পং (১৩)
দিঘা (২১.৯)
কলকাতা (২৩.৭)
দমদম (২২.৮)
কৃষ্ণনগর (১৭)
মালদহ (১৯.৪)
মেদিনীপুর (২১.৬)
পুরুলিয়া
শিলিগুড়ি (১৪.৮)
শ্রীনিকেতন ( ১৭.৮)
সুন্দরবন (২২.৫)












Click it and Unblock the Notifications