একধাক্কায় তাপমাত্রা বৃদ্ধি ছয় ডিগ্রির বেশি, আকাশে মেঘের ঘনঘটা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: মঙ্গলবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টি বিভিন্ন জেলায় চলতে পারে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে। ভোরের দিকে শিরশিরানিও আস্তে আস্তে উধাও হবে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে বিচ্ছিন্নভাবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১৪ মার্চের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। তবে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার নাগাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৩২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬.৭)
বহরমপুর (১৯)
বাঁকুড়া (১৫.৫)
বর্ধমান (১৫.৪)
কোচবিহার ( ১৩.৩)
দার্জিলিং (৯.৪)
কালিম্পং (১২.৮)
দিঘা (১৯)
কলকাতা ( ১৮.৬)
দমদম (১৭.৭)
কৃষ্ণনগর (১৬.৪)
মালদহ (১৮.৬)
মেদিনীপুর (১৮.৫)
পুরুলিয়া (১৪.৫)
শিলিগুড়ি ( ১৪)
শ্রীনিকেতন (১৩.৮)
সুন্দরবন (১৮)












Click it and Unblock the Notifications