হু হু করে নামছে তাপমাত্রা, কুয়াশার দাপট কলকাতা-সহ জেলায় জেলায়! বাংলার কোথায় কোথা বৃষ্টি, একনজরে আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে কুশায়ার দাপট কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে বেলা বাড়লে কুয়াশা কমলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে বুধবারের মতো বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২৩ জানুয়ারি কলকাতা এই বছরের মতো শীতলতম ছিল। তবে সেই শীতলতম দিন ফিরবে কিনা তা অবশ্য বলতে পারেনি আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালে কুয়াশা থাকবে। পরে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে।

তিনটি ঘূর্ণাবর্তের সঙ্গে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১১.১)
বহরমপুর (১০)
বাঁকুড়া (১১.৭ )
বর্ধমান (১৩)
কোচবিহার (৮.১)
দার্জিলিং (৩.২)
কালিম্পং (৭.৮)
দিঘা ( ১৬.২)
কলকাতা (১৬.৩)
দমদম (১৫.৮)
কৃষ্ণনগর (১০.২)
মালদহ ( ৮.৮)
মেদিনীপুর (১৫.৬)
পুরুলিয়া (৭.১)
শিলিগুড়ি (৭.২)
শ্রীনিকেতন (১১)
সুন্দরবন (১২ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+