West Bengal Weather: জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ, ছয় জেলায় অরেঞ্জ ওয়ার্নিং, একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে রাতে প্রবল বৃষ্টির পরে সকালের দিকে প্রাবল্য ততটা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাজ্যের ছয় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং সংলগ্ন উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা শনিবারের মধ্যে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরের ওওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং-এ। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাওইগুড়ি ও কালিম্পং-এ।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রবিবার আপাতত এই তিন জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৫ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৬.৮)
দমদম (২৬.২)
মেদিনীপুর (২৫.৭)
দিঘা (২৫.৭)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৪.৭)
শ্রীনিকেতন (২৩.৫)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৪)
পানাগড় (২৬.৯)
আসানসোল (২৪.৩)
পুরুলিয়া
মালদহ (২৬.৪)
দার্জিলিং (১৬.৪)
কোচবিহার (২৫.৯)
কালিম্পং (২১.৩)












Click it and Unblock the Notifications