West Bengal Weather: হঠাৎই অভিমুখ বদলালো নিম্নচাপ! সপ্তাহ শেষে আবহাওয়া বদলের পূর্বাভাস
West Bengal Weather: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে অভিমুখ ছিল ওড়িশা-ছত্তিশগড়। কিন্তু হঠাৎই তা অভিমুখ পরিবর্তন করায় এদিন ভোর থেকে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শনিবার থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে থাকবে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে। বাকি জেলাগুলিতে হাল্তা বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করে বলা হয়েছে, এদিনের পাশাপাশি তারা যেন শুক্রবারেও সমুদ্রে মাছ ধরতে না যান। বলা হয়েছে একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের ওপরে অবস্থান করছে। সেখানে হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ কিমি হওয়ায় সমুদ্রও উত্তাল রয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৩) | ২৬.২ (২৬.৪) |
| বহরমপুর | (৩৪.৬) | ২৭.৮ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৩.৬) | ২৪.৯ (২৫.২) |
| বর্ধমান | (৩৪) | ২৪ (২৫) |
| কোচবিহার | (৩৫.১) | ২৭.১ (২৭.১) |
| দার্জিলিং | (২৩.৪) | ১৬.৮ (১৭.৬) |
| কালিম্পং | (২৭) | ২২.৫ (২২.৫) |
| দিঘা | (৩২.৪) | ২৫.১ (২৬.৬) |
| কলকাতা | (৩২.১) | ২৬.৬ (২৭.১) |
| দমদম | (৩৩) | ২৬.৭ (২৬.৮) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৬.২ (২৭.২) |
| মালদহ | (৩৪.৩) | ২৭.৮ (২৭.৪ ) |
| মেদিনীপুর | (৩৩) | ২৬.১ (২৬.৬) |
| শিলিগুড়ি | (৩৮) | ২৯.৪ (২৮.৩) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৬ (২৬.৬) |
| সুন্দরবন | (৩৩.৫ ) | ২৫ (২৫.৫) |












Click it and Unblock the Notifications