West Bengal Weather: নিম্নচাপের গতিপথ স্পষ্ট, উমা বিদায়ে ভারী বৃষ্টি জেলায় জেলায়! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: অষ্টমীর সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ। জেলাগুলিতে রয়েছে হাল্কা উত্তর-পশ্চিমা বাতাস। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। যা ক্রমণ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি করবে। তারপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে।

রবিবার অষ্টমীর সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং নবমী অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলক শুকনো থাকবে। দশমী অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একমাত্র মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

বুধবার অর্থাৎ ২৫ অক্টোবর মালদহের সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে নবমী অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়ায় খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টি হতে পারে। এইসময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

মঙ্গলবার ও বুধবার যথাক্রমে দশমী ও একাদশীর দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এই সময় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার হাল্কা বৃষ্টি, মঙ্গলবার ও বুধবার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকের ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+