West Bengal Weather: সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: রাতের বৃষ্টির পরে সকালের আকাশ মেঘলা। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার কোনও সম্ভাবনা আপাতত নেই।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি সোমবারেও জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৪০ মিমি।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় ওই একই এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+