West Bengal Weather: নিম্নচাপের অভিমুখ বদল, পুজোর আগে বন্যার ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: নিম্নচাপের অভিমুখ ছিল উত্তর-পশ্চিম দিকে। সেই মতো এগিয়েও যায় নিম্নচাপ। কিন্তু মাঝপথে অভিমুখ বদল আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুজোর আগে বন্যা পরিস্থিতি। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ অক্টোবর বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন বীরভূম ও মুর্শিদাবাদে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬১.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+